ভোরের বেলা জানালার পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

ভোরের বেলা জানালার পাশে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ভোরের বেলা জানালার পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

ভোরের বেলা জানালার পাশে

কবিতা: ভোরের বেলা জানালার পাশে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ভোরের বেলা জানালার পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

আমরা ভোরের বেলা জানালার পাশে এসে দেখি
সুশৃঙ্খল হয়ে আছে নদী মাঠ আকাশ ও মেঘ
তবু তারা জনতার চোখে ভালো সৎ মতো নয়
এনে দেয় হেঁয়ালির মতন উদ্বেগ

যেই সব মহত্তর মন আছে আমাদের মাথার উপরে
শৃঙ্খলার কাজ নিয়ে, থেকে-থেকে হয়ে ওঠে ভীত
যেন এক বাঘ এল তাহাদের সৌকর্যের পথে
বহু দিন এ-রকম ভাবে আসে নি তো

খৃস্ট’র মৃত্যুর পরে- তাহাদের শৃঙ্খলার কাজ
এক চুল ভয়াবহ বিশৃঙ্খলা নিয়ে আসে তাই
হলে আমরা সব তাহাদের চিহ্নিত মানুষ
প্রশান্তি, প্রসাদি, রতি শেষ হলে মিহি মৃত্যুর বালাই

চালিয়েছি চিপটেন কেটে খেয়ে, খেটে খেয়ে “এ-রকম মরামাস, বারবেলা, বড় হেডলাইনে
প্রলাপের কথকতা কখনও ছিল না এই দেশে”
ভেবে তারা তায় দিয়ে সদরূপ প্রাসাদ বানিয়ে
তবুও কারবার সব চালাল কি এসে।

 

ভোরের বেলা জানালার পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment