এখানে নদীর পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখানে নদীর পাশে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখানে নদীর পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখানে নদীর পাশে

কবিতা: এখানে নদীর পাশে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখানে নদীর পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখানে নদীর পাশে বিচরণ করি আমি
হরিণী’ও বিচরণ করে
একটি মৃগের পিছে এক জন বিভোর মানুষ
মানুষের পিছে স্থির জলের ভিতরে
হরিণের মেয়েটির মন্থরতা ক্রমে ধরা পড়ে

উঁচু-উঁচু গাছগুলো চেয়ে থাকে সারা-দিনমান
মানুষ ও মৃগী কবে ফুরায়েছে সময়ের পথে
কত ধানে কত চাল, কত চালে কতখানি ধান
এ-সব একান্ত ক’রে তবুও নদীর জল জানে
উপরের ডাল থেকে ধানের রঙের মতো শালিখেরা ভাবে
শরের ভিতর থেকে চালের রঙের মতো জলকবুতর

সময়ের পথে ঘুরে এক-দিন যখন জুড়াবে
মানুষের খাসা টাক- মৃগী’র মাথার শিং, দ্বিখণ্ডিত খুর
তেরো হাত বিচি বার ক’রে দিয়ে বারো হাত বিমর্ষ কাঁকুড়
যখন সবুজ হয়ে ফুটে র’বে এক বার আমাদের গাছে
তখন মানুষ, মৃগী আবার দাঁড়াবে এই জলের কাছে-কাছে।
তখন তুমি ও আমি আবার দাঁড়াব এই জলের কাছে-কাছে।

 

এখানে নদীর পাশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment