কথার বাতাস নিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কথার বাতাস নিয়ে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কথার বাতাস নিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কথার বাতাস নিয়ে

কবিতা: কথার বাতাস নিয়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কথার বাতাস নিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কথার বাতাস নিয়ে আলো অন্ধকার পথে চ’লে
আমরা অন্তঃসার এক বার- দুই বার ভুলে যাই ব’লে
ভুলে থাকি ঢের দিন- যে-জিনিস দেখেছি, তবুও
আবার দেখি না ব’লে দিয়ে যাই দুয়ো
দিয়ে যেতে কুয়াশায় কেটে তার অন্তরঙ্গতাকে।

প্রান্তরের উঁচু গাছে আরও স্থিরতর পাখি থাকে:
যদিও সুধীর বন সব-চেয়ে স্থির ব’লে মনে হয়েছে নিবিড়-
আমাদের পৃথিবীর মাটি জল রক্তের দাহক-পার্টির-
জেনে তারা এই- সেই প্রেমিকের প্রাণের ভিতর
নদীর জলের কাছে উলুঘাসে নিয়ে আসে- স্মৃতি

এই সব সাদা পাখি এমনই নির্জন ভাবে কৃতী
যে-সব জিনিস, মূল্য ভুলে গেছে আজ এই পৃথিবীর জীব
ভুলে গিয়ে হয়ে গেছে কঙ্কালের মতন সজীব
পাথরে নদীর জলে ফিরে এসে মুছে ফেলে দিলে পরে হয়তো-বা দিয়ে যেত
কিছুই না ক’রে তবু যেই সব দিতেছে গভীর অর্থবোধ।

 

কথার বাতাস নিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment