গোলাকার সময়ঘড়ি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

গোলাকার সময়ঘড়ি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

গোলাকার সময়ঘড়ি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

গোলাকার সময়ঘড়ি

কবিতা: গোলাকার সময়ঘড়ি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

গোলাকার সময়ঘড়ি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নীরবে বাহির রাত থেকে তুমি ফিরে আস- কোনও এক সমিতির ভিড়ে
হয়তো-বা গিয়েছিলে- কিংবা কোনও প্রেক্ষাগৃহে দু’-চার মিনিট
অভিনয় শুরু হতে তোমার সমাপ্তি হয়ে গেল- তুমি নগরীর রাতে
নেমে এলে- না হলে গাধার মুখে প্রায় ছুঁড়ে মেরেছিলে ইট

তার পর ফুটপাতে মাইল-মাইল- রাতের অস্পষ্ট হাওয়া গিলে
সহজ সরলতম রেখাটিকে দেখেছিলে গোল হয়ে ফিরে
আবার এসেছে নেমে সিনেমায়- সার্কাসে- ভিখিরি ও বারের আঁধারে
যেমন অনন্ত ক্রোশ রয়ে গেছে জ্যামিতির এক তিল পরিধির অবিচার ঘিরে
তেমনই অফুরন্ত রাত নগরীতে- তোমার সমাপ্তিহীন পরিভ্রমণ

তুমি হাত প্রসারিত ক’রে দাও উল্কি, চোর, ভাঁড়, শনি, প্রেমিকার দিকে
যেন তারা মূল্যবান আসবাব কোনও এক মৃত মেধাবীর
মোম নেই; রাত্রির প্রজাপতি এই সব কুরে-কুরে খায়
ফুরায় না আয়ু তবু অবিরল গোলাকার সময়ঘড়ির।

 

গোলাকার সময়ঘড়ি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment