চললেই পায়ে চলা পথ ঘাট । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

চললেই পায়ে চলা পথ ঘাট কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

চললেই পায়ে চলা পথ ঘাট । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

চললেই পায়ে চলা পথ ঘাট

কবিতা: চললেই পায়ে চলা পথ ঘাট
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

চললেই পায়ে চলা পথ ঘাট । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

চললেই পায়ে-চলা পথ-ঘাট ভালো মনে হয়
বহু দিন তার সাথে ছিল পরিচয়
এ-রকম মনে হয় ঈষৎ দেদীপ্যমান ভোরে
যেমন পথিক তার পরিচিত বিবর্ণ নগরে
পৌছুবার কিছু আগে নির্জন দুপুরে
তাহার পায়ের থেকে নয় বার নয় ধনু দূরে
চিনির স্তূপের মতো প্রাঞ্জল মেঘে
নগরীর চিলগুলো উড়ে যায় দেখে
ওল্ড চিনাবাজারের গন্ধ পেয়ে যায়- দেয়ালের ঘ্রাণ
অনুভব করে নেয় অবহিত ভাবে- সুকিয়ার প্রবীণ খিলান

জেগে ওঠে অকস্মাৎ অন্তরঙ্গ ভাবে
পথ শেষ হলে পরে সেখানে পথিক যা চায় তা-ই পাবে
মনে ভাবে; এ ছাড়া দ্বিতীয় কোনও কথা
নেই আর, চির-দিন নগরীর এই শালীনতা
রয়ে গেছে নাগরের হৃদয়ের কাছে
বেবিলন ম’জে-হেজে গেলে কলকাতা আছে
হৃদয়ের কাছে আছে মনে ক’রে নিয়ে
তোমার আয়ুর ত্রিশ-একত্রিশ বছরের মধ্যস্থতার কাছে এসে সহজে দাঁড়িয়ে
বুঝে দেখি- চারি-দিকে কোন নীলাকাশ এসে টুকরো আকাশে
জেগে উঠে ভেঙে যায় অপ্রতিভ হয়ে যায় নীলিমা নিজের পরিহাসে।

 

চললেই পায়ে চলা পথ ঘাট । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment