তখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

তখন অনেক রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

তখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তখন অনেক রাতে

কবিতা: তখন অনেক রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

তখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তখন অনেক রাতে শহরের উঁচু থামগুলো
মাথায় পিঙ্গল মেঘ তুলে নিয়ে ইতস্তত নীরবে দাঁড়ায়ে
চ’লে যেতেছিল- তবু- যে যাহার নিয়মিত অন্ধকার স্থানে
স্থির ছিল; (সে কোন শহর আজ এত দিন পরে
মনে নেই)। চারি-দিকে মানুষের হাতে ছাড়া আলো
নিরস্ত হতেছে দেখে মেঘের কিনার থেকে চাঁদ

নদীকে উজ্জ্বল ক’রে দিতে এসে সম্রাজ্ঞীর জলের গেলাসে
আধ-ফুটে ধরা প’ড়ে স্থির হল- এমনই নিবিড়
নিস্তব্ধতা, শান্তি, ঘুম- থামের ভিতর থেকে ছায়া
সহসা পিপুল-গাছ হয়ে খুলে গেলে তার পেঁচা
শিশিরের নীড় থেকে উচ্চারণ ক’রে যেত ‘প্রেম,
ঘুমের সততা, সাধু আলোককিরণ- এক মোমের মতন
ধমনি সবের তরে- শতাব্দীর নির্দেশে মরণ।’

 

তখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment