প্রথম সে দক্ষিণের দিকে গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

প্রথম সে দক্ষিণের দিকে গেল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

প্রথম সে দক্ষিণের দিকে গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

প্রথম সে দক্ষিণের দিকে গেল

কবিতা: প্রথম সে দক্ষিণের দিকে গেল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

প্রথম সে দক্ষিণের দিকে গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

প্রথম সে দক্ষিণের দিকে গেল ঢালু করোমণ্ডলের কূলে
ঢের নারিকেল-গাছ নীল সমুদ্রকে দেখে সেখানে সহসা পথ ভুলে
দাঁড়ায়েছে- প্রাচীন ধূসরতর পৃথিবীর আত্মার মতন
সারস ও সমুদ্রকে বুকে নিয়ে তবুও এখনও গুঞ্জরণ
তুলে যায় নিস্খলিত সময়ের ঘড়ি অনুমিত সুরে রোদের ভিতর

আকাশের পথে তবু যখন এরোপ্লেনরা পরস্পর
রক-পাখি হয়ে আসে- স্ফটিকের মতো সাদা ডিমের আভাসে
যখন প্রতিটি মেঘ উম পেয়ে রক-শিশুদের মতো ভাসে
বাতাসের মুগ্ধ স্রোতে হয়ে আসে বিনয়াবনত
নারিকেল-গাছগুলো- হারুণ-অল-রশিদের মতো
গল্প শোনে- গল্প বলে- সহসা ঘুমের থেকে জেগে

চেয়ে দেখে নারিকেল-বন নেই- ক্রোনোমিটারের মতো বেগে
সমুদ্রের চিলগুলো মাংস খায় বাবুর্চির কাছে
অগণ্য জাহাজ, তারা (সর্বদাই) ডিনারের রং রিরংসায় ভ’রে আছে
শেষ রাধাকৃষ্ণেরা উবে গেছে- দয়াপরবশ সাদা মোম
অসংখ্য ধূসর মুণ্ডে জেগে উঠে হয়েছে নিবিড় এয়োরোড্রোম।

 

প্রথম সে দক্ষিণের দিকে গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment