বিষুবক্রান্তির দিনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

বিষুবক্রান্তির দিনে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বিষুবক্রান্তির দিনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

বিষুবক্রান্তির দিনে

কবিতা: বিষুবক্রান্তির দিনে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বিষুবক্রান্তির দিনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

বিষুবক্রান্তির দিনে (পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে) সন্ধ্যার অন্ধকার নামতেই
সে একটা সরাইখানায় ঢুকে পড়ল
কিন্তু পর-দিনই সে উত্তরে শীতের দিকে রওনা হল
মনে হল সেইখানে জিনিস রয়েছে
পৃথিবীরও মনে হল: মানুষটা উত্তরের দেশে শীতের লম্বা রাতের ভিতরে গিয়ে দেখুক
মানুষটি ছিপছিপে- ধূসর- মেয়ে কী পুরুষ বোঝা যায় না;

পুরুষ বা নারী: কাকে সে চাইছে?
কী তার জিনিস: মনে হল: ‘সেইখানে জিনিস রয়েছে?’
কালো সমুদ্রের পারে পরগাছা ও ভুসির পাশে গিয়ে দাঁড়াল
পৃথিবীর এ-রকম এক জায়গায়
যেখানে সকালকে বিকেলের চেয়ে পৃথক ব’লে অনুভব করা যায় না
অথবা সে-সময়-যে দুপুরবেলা, তা সে কী ক’রে বলবে?
সূর্য সেখানে অবতার নয়। অবতারবাদ শতাব্দীর হৃদয়ের কথা নয়।

লবণের মতো তেতো জলের নিঃশব্দতা মাইলের-পর-মাইল
অনেক দূরে এক-একটা বস্তু ছুঁয়েছে গিয়ে;
মৃত্যুর পরে মানুষকে ও-রকম বস্তু যদি স্পর্শ করতে হয়!
কিন্তু মৃত্যুর ঢের পূর্বাহ্নে মানুষকে তা স্পর্শ করতে হয়
যদি না একটি অবহিত শতাব্দীর মতো
পিছের ও পরের শতাব্দীর ভারের সমতা রক্ষা ক’রে সে চলতে পারে
তার পর তবুও তাকে স্পর্শ করতে হয়।

কোথাও কোনও অন্য মানুষ নেই (দেখে) সমুদ্রের সমস্ত কৃপণ নীরবতা
এই মানুষের হৃদয়কে এমন ভাবে অধিকার করতে লাগল
যাতে সে যদি নারী হয়, তা হলে সে সত্য-সত্যই মৎস্যনারীর মতন
সাগরের অন্ধকার বালির উপর সমুদ্র তাকে ফেলে রাখবে
তার অজ্ঞাতসার পুরুষের থেকে
নারীর শরীরের থেকে তার শরীরের ছায়ার মতন সর্বদাই ঈষৎ দূরে
নির্জন সমুদ্র ফেলে রাখবে তাকে
সে যদি পুরুষ হয়- তা হলে-
মাছের ফ্রাই কাটলেট রয়েছে- মৎস্যরমণী নেই
এই নির্দোষ আনন্দের জাজ্বল্যমান দায়িত্বের ভিতর
নিসর্গ মানুষের চেয়ে এমনই একান্ত ভাবে সমীচীন।

 

বিষুবক্রান্তির দিনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment