বিস্ময় কবিতা । জীবনানন্দ দাশ । বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ,১৯৬১

বিস্ময় কবিতা টি বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি আধুনিক বাংলা কবিতার পথিকৃৎকবি জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ ভ্রাতা অশোকানন্দ দাশ ১৯৬১ খ্রিস্টাব্দে (১৩৬৮ বঙ্গাব্দ) এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন।  মৃত্যু-পরবর্তী সময়ে আবিস্কৃত লেখাগুলো থেকে এ বইয়ের পাণ্ডুলিপি উদ্ধার করা হয়। আর কবির মৃত্যুর সাত বছর পর তা ‘বেলা অবেলা কালবেলা’ নামে ১৯৬১ সালে প্রথম প্রকাশিত হয়।এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৯ টি কবিতা স্থান পেয়েছে।

 

বিস্ময় কবিতা । জীবনানন্দ দাশ । বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ,১৯৬১

 

বিস্ময় কবিতা

কবিতা: বিস্ময়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: বেলা অবেলা কালবেলা

 

বিস্ময় কবিতা । জীবনানন্দ দাশ । বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ,১৯৬১

 

কখনও-বা মৃত জনমানবের দেশে
দেখা যাবে- বসেছে কৃষাণ
মৃত্তিকা-ধূসর মাথা
আপ্তবিশ্বাসে চক্ষুষ্মান।

কখনও ফুরুনো খেতে দাঁড়ায়েছে
সজারুর গর্তের কাছে;
সে-ও যেন বাবলার কাণ্ড এক
অঘ্রানের পৃথিবীর কাছে।

সহসা দেখেছি তারে দিনশেষে
মুখে তার সব প্রশ্ন সম্পূর্ণ নিহত
চাঁদের ও-পিঠ থেকে নেমেছে এ-পৃথিবীতে
অন্ধকার ন্যূব্জতার মতো।

 

বিস্ময় কবিতা । জীবনানন্দ দাশ । বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ,১৯৬১

 

সে যেন প্রস্তরখণ্ড- স্থির-
নড়িতেছে পৃথিবীর আহ্নিক আবর্তের সাথে;
পুরাতন ছাতকুড়ো ঘ্রাণ দিয়ে
নবীন মাটির ঢেউ মাড়াতে-মাড়াতে।

তুমি কি প্রভাতে জাগ?
সন্ধ্যায় ফিরে যাও ঘরে?
অনন্ত শতাব্দী ব’হে যায় নি কি
তোমার মৃত্তিকাঘন মাথার উপরে?

কী তারা গিয়েছে দিয়ে:
নষ্ট ধান? উজ্জীবিত ধান?
কিংবা নিকুম্ভিলা যজ্ঞ কেউ শুরু ক’রে?
কিংবা বিভীষণ? মৃত্যুবাণ?

 

বিস্ময় কবিতা । জীবনানন্দ দাশ । বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ,১৯৬১

 

শরীরের আঁধারের চেয়ে
মৃত্তিকার অন্ধকার আরও ক্রিয়াবান
সুষুম্না নাড়ীর গতি- অজ্ঞাত-
তবু আমি আরও অজ্ঞান

যখন দেখেছি চেয়ে কৃষাণকে
বিশীর্ণ পাগড়ি বেঁধে- অন্তিম আলোকে
গঙ্গাফড়িঙের মতো উদ্বাহু
মুকুর উঠেছে জেগে চোখে;-

যেন এই মৃত্তিকার গর্ভ থেকে
অবিরাম চিন্তারাশি- নব-নব নগরীর আবাসের থাম
জেগে ওঠে এক বার- আর-এক বার ঐ
হৃদয়ের হিম প্রাণায়াম।

সময়ঘড়ির কাছে রয়েছে অক্লান্তি শুধু;
অবিরল গ্যাসে আলো, জোনাকিতে আলো;
কর্কট, মিথুন, মীন, কন্যা, তুলা ঘুরিতেছে;-
আমাদের অমায়িক ক্ষুধা তবে কোথায় দাঁড়ালো।

Leave a Comment