এখন তোমার চিত্ত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন তোমার চিত্ত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন তোমার চিত্ত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন তোমার চিত্ত

কবিতা: এখন তোমার চিত্ত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখন তোমার চিত্ত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন তোমার চিত্ত সততার মতো ক’রে নাও
তোমার কণ্ঠের শব্দ যেন এই পৃথিবীর শব্দদের সাথে
চাতুরি করে না আর- যেই ভাষা এক-দিন ব্যবহার করেছিলে তুমি
স্পষ্ট লোষ্ট্রের মতো আজ তাহা স্পর্শসহ হাতে
কিছু নয়; নতুন অর্থবোধ প্রতিভাত হয়ে ওঠে এস. ও. এস. টেলিফোন-ভিসনের রাতে

আজ এই; রাত্রি নবীন হয় তথাপি এখন
মাটির প্রতিজ্ঞাপাশ অকৃত্রিম হয়ে আছে প্রান্তরে-প্রান্তরে
অনেক অমর ঘাস রাতের হাওয়ায় লেগে অবিশ্বাস্য সুরে (শব্দ করে)
(শব্দ করে)- আরও দূরে চ’লে গেলে ট্রাম-স্টপ যেন তার জননীর ঘরে
শুয়ে আছে, মনে হয়- জননীবিহীন সব নগরে-নগরে।

সাত ভাই কৃত্তিকা’র চোখ ঘেঁষে রাত্রির ঘন সাদা মেঘ
জেনে নেয়- হয়তো-বা জেনে নিত আপনার আলাদা আবেগ
আমরা তবুও তাকে উপমার মতো ক’রে দেখে
উপমা খসায়ে তার বিষয়কে নিয়ে আমি ডেকে
চাঁদের আলোয় সাদা মুণ্ডময় এরোপ্লেন থেকে
অপর মেঘকে তুলে সিঁড়ির মতন ঘেরা আকাশের মেঘের ভিতরে
মানুষ এখন তার নিজ নিসর্গকে সৃষ্টি করে
প্রকৃতির চেয়ে বেশি তাড়নায় মানুষ ও প্রকৃতির তরে।

 

এখন তোমার চিত্ত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment