এখানে কী কাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখানে কী কাজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখানে কী কাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখানে কী কাজ

কবিতা: এখানে কী কাজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখানে কী কাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখানে কী কাজ চুপে ক’রে যায় অঘ্রানের শেষ দিনগুলো
অঘ্রান- যাহাকে আমি হেমন্তের অবতার ভেবে
ঘুরেছি নির্জন মাঠে- ততোধিক বিকল নগর থেকে নেমে
যেন সে আমায় কোনও জিনিসের স্মরণীয়তাকে এনে দেবে;-

আলোর ফিকিরে ধরা প’ড়ে গিয়ে ক্বচিৎ বটের
নিভে যায় পুনরায় বিবর্ণ পাতায়
যখন নদীর জলে মুখ দেখে নিওলিথ যুগের বনানী
তবুও বনের ফাঁকে সূর্যকে আজকের ব’লে চেনা যায়,
এঞ্জিন শান্টিং ক’রে চ’লে গেলে সূর্য আর বনানীর মাঝে
আমাকে কে ব’লে দেবে নিওলিথ কালের মেশিন
দেখি নি হাজার যুগ আগে এই পৃথিবীর পথে জেগে থেকে?
অথবা নদীর জলে গাছগুলো আধুনিক প্রতিভাবিহীন?

এই সব বিসদৃশতাকে চুপে সাঙ্গ করতে গিয়ে ঘড়ি:
একটি সচ্ছল- লোল- গোলাকার পরিধিকে ঘিরে
তবুও নীরব জলে প’ড়ে আছে বিজড়িত চোখে
সাত জন মৃত তন্বীর হাড় নির্জন শিশিরে
ভিজে গিয়ে- আরও ভিজে যায় ঐ মাঠের নিকটে-
ধোঁয়াটে শরের খেতে প্রতিভাত হলে হয়; বিকেলের আলোয় অঘ্রানে
কী ক’রে অবজ্ঞা করে মানুষের টাকে আজ এক-জোড়া শিং!
কোথায় সময় তার প্রেম নিয়ে রয়ে গেল প্রতিভাত সময়ের মানে।

 

এখানে কী কাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment