মাঝে মাঝে কবিতাটি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

মাঝে মাঝে
কবিতা: মাঝে মাঝে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

মাঝে মাঝে অন্য সব সত্য থেকে ছুটি
নিয়ে সব জল হ’য়ে মিশে যেতে চায়।
পৃথিবীর চলমান স্পন্দনের বিহ্বলতায়
রণ আছে, রক্ত আছে, রুজি আর রুটি
আছে- খাঁটি ভালোবাসা দিতে গিয়ে ত্রুটি
হ’য়ে যায়; অন্ধকারে হৃদয়ের দায়
বিমুক্ত করার মতো কাকে আর পায়
জল ছাড়া? চারিদিকে কেবলই ভ্রূকুটি
ছড়িয়ে এ-পৃথিবীতে রক্ত-ছাইরেখা
এঁকে মুছে ফেলে দিতে গিয়ে ইতিহাস
নদীর নিবিড় জলে কেবল জলের শব্দ খোঁজে;
যেন কাছে- কোথাও গভীরভাবে রয়েছে সহজে
পৃথিবীর স্নিগ্ধ অন্ধকার জল একা:
কবের বিলীন হংসী আর তার হাঁস।
[দেশ। ৩১ বৈশাখ ১৩৬৭]