মহাইতিহাস কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

মহাইতিহাস কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

মহাইতিহাস কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

মহাইতিহাস কবিতা

কবিতা: মহাইতিহাস
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

মহাইতিহাস কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জীবনে কখনও প্রেম হয়েছিল বুঝি;
দূরে কাছে মানুষের সঙ্গে সদ্ভাব
হয়েছিল কোনও এক ভোরের আলোয়,
মন স্থীর ক’রে কিছু জ্ঞান সত্য লাভ।
সে সব স্বস্তির দিন আজ
গ্রাস করে সংসার সমাজ
বিকেলের অন্ধকারে ক্ষয়
পায়- তবুও হৃদয় উন্মুখ মনে হয়।
সে সব মানুষ নারী নদী চিহ্ন সুর
এখন কোথাও নেই আর;
চারি দিকে কোলাহল ভেদ ক’রে ম্লান স্তম্ভ এক
দাঁড়িয়ে রয়েছে শূন্যতার।

 

মহাইতিহাস কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

আমিও এ নৈস্ফল্যের অন্ধ একজন
নির্মাতার দূষণীয় শক্তির মতন
এ যুগের পরিণামবহনের পথে
সত্য পাব ভাবি খণ্ড সত্যের জগতে।

আঁধার দেখেছি, তবু আছে অন্য বড়ো অন্ধকার;
মৃত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে;
পেছনের আগাগোড়া ইতিহাস র’য়ে গেছে, তবু
যেই মহাইতিহাস এখনও আসে নি- তার কাছে
কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন
হৃদয় ও বিষয়ের; মন এক অন্য দীপ্ত মন।

 

মহাইতিহাস কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জীবনানন্দ দাশ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

আরও দেখুনঃ

Leave a Comment