কলকাতা আবার জেগে উঠেছে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কলকাতা আবার জেগে উঠেছে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কলকাতা আবার জেগে উঠেছে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কলকাতা আবার জেগে উঠেছে

কবিতা: কলকাতা আবার জেগে উঠেছে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কলকাতা আবার জেগে উঠেছে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কলকাতা আবার জেগে উঠেছে (এক দিন ম’রে যাবে যদিও)
হাজার-হাজার বছর আগে বেবিলন যেমন এমনি ভোরের বেলা জেগে উঠত
কাদের মস্ত-মস্ত বিরাট-বিবর্ণ প্রাসাদ সব ছড়িয়ে রয়েছে চারি-দিকে
এ যদি বেবিলন না হয়!-
ঐ আলিসার পায়রাগুলো যেন তিন হাজার বছরের পুরানো
আমি এদের প্রতিটি পায়রাকে বেবিলনের রাজপ্রসাদের চারি-দিকে ঘুরতে দেখেছি
তিন হাজার বছর আগের আকাশের গভীরতর নীল জানালায় উড়তে দেখেছি
সিংহের সোনালি কেশরের মতো জ্বলন্ত রৌদ্রে
কোন্ এক নিবিড় বেবিলনে।

কে এসেছ- তুমি না-কি?
তুমি বুঝি মনে করেছ তুমি বাইশ বছরের একটি নারী- এই নগরের
জারুলের একটি নরম শাখার মতো ফেনিল ফুলের রূপে জেগে উঠেছ আজ ভোরে
তিন হাজার বছর ধোঁয়ায় মিলিয়ে যায় তোমার মুখের দিকে তাকালে
বেবিলনের সেই বিবর্ণ প্রাসাদ জেগে ওঠে আবার
রাজপুরীর থেকে নেমে
রৌদ্রপ্লাবিত ভূমধ্যসাগরের মতো জ্বলন্ত রৌদ্রে
অনাদি সবুজ ঘাসের বাগানে এসে দাঁড়ালে তুমি
মাথা ঘিরে তোমার পায়রার ওড়াউড়ি
কোলে তোমার সোনালি সিংহের ছানা

 

কলকাতা আবার জেগে উঠেছে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চিতাবাঘের উজ্জ্বল চামড়ার শাল গায় তোমার স্তন, তোমার কাঁধের উপর
হাবশি-বালিকা একটি কালো প্রজাপতির মতো
তোমাকে ঘিরে ঘাসের ভিতর খেলা করছে
প্রখর রোদের থেকে নিজেকে বাঁচিয়ে
সন্ধ্যার টায়ারের সমুদ্রের মতো তোমার প্রশস্ত নীলাভ খোঁপার ছায়ায়
আমি ব’সে রয়েছি
আজ ব’সে আছি যেমন
তিন হাজার বছর ধোঁয়ায় মিলিয়ে যায় তোমার মুখের দিকে তাকালে।

 

Leave a Comment