তাহাদের ছায়া ফেলে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

তাহাদের ছায়া ফেলে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

তাহাদের ছায়া ফেলে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তাহাদের ছায়া ফেলে

কবিতা: তাহাদের ছায়া ফেলে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

তাহাদের ছায়া ফেলে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তাহাদের ছায়া ফেলে উঁচু-উঁচু গাছ সব
কমলা রঙের রৌদ্র ফাঁকে-ফাঁকে ঝরে
বিকেল অনেক কথা শুনে যায়- ব’লে যায়
পাতা-পাখি-রোদের ভিতরে

সে-সব নরম কথা- প্রণয়ের কথা
ছবিদের কথা যেন সব
গাফুর শোনে না আর- গোরু’র-গাড়িটিও তার
বড় এক ফড়িঙের মতন নীরব

প’ড়ে ছিল বহু ক্ষণ- এই বার ক্রমে-ক্রমে চলে
সাদা দাড়ি- বেলের আঠার মতো রস
লেগে আছে তাহার বধির হিম সাদা চোখে,
পৃথিবীর স্থবির বয়স

চলিতেছে একা হয়ে- আধাে-অন্ধ হয়ে
এ-বিকেল: অবিরল শ্লেষ্মার মতন আঁধার
তার কাছে?- এই পাখি- নীলাভ এ-ডিমগুলো
রৌদ্রের নির্জন ব্যবহার?

তবুও হৃদয়ে তার হাত রাখে
নদীর নীরবে শান্ত মাছের মতন
ধূসর বিকেল হলে,- কমলা রঙের আভা
রেখে যায় সোনা অকারণ।

 

তাহাদের ছায়া ফেলে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment