প্রিন্সিপাল যুবক অধ্যাপককে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে

কবিতা: প্রিন্সিপাল যুবক অধ্যাপককে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে ডেকে বললেন:
‘তুমি এই বই লিখেছ?’
‘হ্যাঁ’
‘তোমার এ-ভাষা বাঙলা নয়- এ কোনও ভাষাই নয়
বিদ্যাসাগরমশায় এ-রকম ভাষায় লিখতেন না কখনও
কিন্তু তোমার ভাষা আমাকে তত পীড়িত করে নি
তোমার মতামত যতখানি দুঃখিত করেছে আমাকে
তুমি কি মনে কর আমাদের সমাজের বিধান
মোটরকার?
পুরোনো হয়? অর্বাচীন হয়ে যায়? নতুন রূপ দিতে হয় তাকে?
গভর্নিং বডি’র মিটিং হয়ে গেছে কাল
এ- কলেজে তোমার আর জায়গা হবে না।’

শুনে যুবকের চোখ বড় হয়ে উঠল
বাইরের বৃষ্টি ও অন্ধকারের দিকে তাকাল সে
একটি গোক্ষুরা-সাপের মতো গলি শ্মশানের দিকে চ’লে গিয়েছে যেন
কিন্তু তবুও সবুজ প্রতিজ্ঞা উল্কাপিণ্ডের মতো জ্ব’লে উঠল তার মনে
কোনও দিন কোনও প্রতিষ্ঠানে চাকরি করবে না সে আর
বরং জুতো বুরুশ ক’রে খাবে।

হায় মূর্খ, প্রধানের পায়ে ধ’রে চোখের জলে নদী হয়ে যাওয়া তোমার উচিত
তুমি এতো চিন্তা কর, এটুকু বুদ্ধি তোমার নেই?

সময়-পুরুষ রহস্যের ভ্রুভঙ্গিতে হেসে বললে:
‘ভাবছ, পাখি হয়ে আকাশে উড়বে এ-বার;
একটা গোক্ষুরা-সাপের মতো গলি শ্মশানের দিকে চ’লে গিয়েছে শুধু।’

 

প্রিন্সিপাল যুবক অধ্যাপককে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment