বেকার ছোকরারাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বেকার ছোকরারাই কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বেকার ছোকরারাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বেকার ছোকরারাই

কবিতা: বেকার ছোকরারাই
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বেকার ছোকরারাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বেকার ছোকরারাই পৃথিবী জয় করে
কলকাতার এক নর্দামার থেকে ইঁদুরের মতো বেরিয়ে
দেখলাম তাকে সিনো-ইউরোপীয় সভ্যতার সাবান-সমুদ্রের ভিতর ভাসছে
চোখে তার হংকংয়ের রাত্রির আলো
কোনও এক চ্যাঙের সঙ্গে মিলে সঙ্গিন ধরতে প্রস্তুত
হলুদ নদীর পাড়ে আমরণ কুয়াশার ভিতর শুয়ে থাকতে
চায়ের দোকানে সাত কাপ চা ওড়াল সে
পঞ্চাশটা বিড়ি ছাই হয়ে গেল তার কালো পুরু ঠোঁটে
আনন্দবাজার থেকে চিনের খবর জোগাড় করেছে
ফরাসি-নাগরদের পরিচয় পেলে এই পৃথিবী-নরক
আরও কিম্ভূত হয়ে উঠত তার চোখে?

শিক-কাবাব খাওয়া যাক
শিক-কাবাব পেটের ভিতর বিষের গ্যাসের মতো
কম্যুনিস্ট সে
সে পড়ে নি ও-সব বড় একটা- কিন্তু তবুও যেন গ্রীকো-রোমান সভ্যতার
দীর্ঘ মোমবাতির মতো ধূসর নারী-চিন্তা এসে অধিকার করল তাকে
হৃদয়ে হাত দিয়ে রইল তার
শ্যামবাজার থেকে বৌবাজার চোরাবাজার চৌরঙ্গি- করায়া-
ভিনাস? ভিনাসবুর্গ?
আধো-ঘুমের ভিতর যেন বোদলেয়ারের ভূত এল
হৃদয় এল, বেকার যুবকের নিজের হৃদয় এল,
কিন্তু তবুও বিলেতি ফুলের নির্যাস তার বেদনা ও স্বপ্নের দিকে
মুখ ফেরাবে না কোনও দিন।

 

বেকার ছোকরারাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তবুও বন্দরে-বন্দরে ফিরল সে
কলকাতা’র অলিগলির ভিতর যেটুকু অন্ধকার আছে ও নীরবতা
যে-সব আহ্নিক দুর্গন্ধ ও মারের হৃদয়হীনতা
তার-ই ভিতর থেকে জেগে উঠে শ্রাবস্তী’র নাগরিক এসে
তাকে নিয়ে যাবে না কি কোথাও?-
কোথাও- কোথাও- কোথাও- কোথাও-
তার বেকার-জীবনের ইঁদুরের নর্দামা ছিঁড়ে ফেলে?

এক স্থবির বর্মি গণিকাকে পেল সে শেষ-রাতে।

 

Leave a Comment