অঘ্রানের জ্যোৎস্না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অঘ্রানের জ্যোৎস্না কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অঘ্রানের জ্যোৎস্না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অঘ্রানের জ্যোৎস্না

কবিতা: অঘ্রানের জ্যোৎস্না
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অঘ্রানের জ্যোৎস্না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ছোট একটা আম-গাছ:
কবে ফাল্গুনের রাতে আবার বোলের গন্ধে ভ’রে উঠবে কে জানে!
তারই কাছে একটা স্থবির পেঁপে-গাছ
যেন কোনও দানবের বনিতার মতো- উঁচু; ঘুমে ঘোর
এই অঘ্রানের সন্ধ্যায়।

(সেই মায়াবিনী) যেন কবেকার বয়সের রূপ ক্ষয় করতে-করতে
থেমে রয়েছে আজ
এই অঘ্রানের জ্যোৎস্নায়
মৃত্যুর আগে।
পেঁপে পাড়বার সময় এখন,-
চারি-দিকে প্রান্তরের বাদামি নিস্তব্ধতা
শিশির
হেমন্তের ফসল যেন পেঁচার ধূসর মাংসের ঘ্রাণের মতো
যেন মাইলের-পর-মাইল
বাতাসের নির্জনতার মতো
চাষাদের গোলার ভিতর থেকে
সেই নীরব স্বাদ ভেসে আসছে
মৃতার অন্ধকার ভাঁড়ারে
সাদা পাথরের বাটির মতো (একটি পেঁচা?)
পেঁপে-গাছের শিয়রে বসেছিল এত ক্ষণ
কেউ নয়- খড়ের নিঃশেষিত খেতের থেকে একটি বেকার পেঁচা
উড়ে চ’লে গেছে।

পেঁপে পাড়বার সময়
কয়েকটা ধূসর পেঁপে
আধখানা চাঁদের ঝাপসা আলোর ভিতর
যেন সরোজিনী আর তার বোনদের মতো।
কবেকার সেই সব!
অঘ্রানের জ্যোৎস্না: ঘোমটা নিয়ে এসেছে- কিছু বিদীর্ণ হবে না।
পেঁপে পাড়বে না কেউ আর।

 

অঘ্রানের জ্যোৎস্না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment