প্রবীণ চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

প্রবীণ চিল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

প্রবীণ চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

প্রবীণ চিল

কবিতা: প্রবীণ চিল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

প্রবীণ চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ভাবিছে প্রবীণ চিল
এইখানে কঙ্কালের মতো কালো পাহাড়ের ‘পরে
পাথরের বিসর্পিত জ্যামিতিকী মনে মিশে যায়
যদিও বাতাস আসে বোবা ও বধির স্তূপ জ্বেলে
বাদাম-ফুলের গন্ধে
দুধের মতন অগ্নি নিয়ে
জাঞ্জিবার-সমুদ্রের থেকে
সর্ষের মতো মণি জ্ব’লে ওঠে চোখের ভিতরে
অফুরন্ত সূর্যের স্ফটিকে
এখানে প্রস্তর-যুগ তবু পৃথিবীর
মানুষের সভ্যতার চেয়ে ঢের

অন্য এক আবেগের সূচনায়
আজও মোরা খড় দিয়ে বাঁধিতেছি নীড়
ডিম পাড়িতেছি আজও প্রাথমিক তেজে
অনেক চিলের কণ্ঠ উতরাইয়ে উঠিতেছে বেজে
ঢের নিচে শহরের অশ্রান্ত রোটারি-প্রেস শব্দ করে
বন্দুকেরও চেয়ে আরও ভয়ঙ্কর স্বরে-

বহুতর অধ্যায়ের নাই ইতিহাস
পৃথিবীর মৃত্তিকায় তবু যারা প্রেম পায়
মধ্যন্দিন সূর্যকে পাগড়ির মতো বেঁধে
গোধূমের জমি ক’রে চাষ
তাহাদের ছিটেগুলি এক-আধ বার আসে প্রিয় বার্তার মতো উড়ে
পৃথিবী-বোনের থেকে রকেটের মতো যেন
মঙ্গল-গ্রহের কাছে- আমাদের বাষ্পে- এত দূরে।

 

প্রবীণ চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment