অন্ধকারে তার পর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অন্ধকারে তার পর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অন্ধকারে তার পর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অন্ধকারে তার পর

কবিতা: অন্ধকারে তার পর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অন্ধকারে তার পর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অন্ধকারে তার পর দ্বার রুদ্ধ ক’রে দিয়ে মনে হয়
এই বার অন্তত ঠেকায়ে রেখেছি আমি রাঙা পৃথিবীকে
এখন মোমের আলোর থেকে উত্থিত সময়
ভৌতিক;- দেয়ালের ‘পরে মৃদু হস্তাক্ষরে লিখে
যেতেছে অস্থির নাম
যেন এক দুরারোহ প্রাসাদের থাম
বাতাসের ফুঁয়ে নেভে,- নক্ষত্রের চেয়ে আরও অন্তহীন কাল থাকে টিকে

দুপুর-রাত্রির ঘণ্টা বেজে ওঠে চমৎকার
মনে হয় গভীর প্রবীণতম- বিবর্ণ পিত্তলে
হয়তো-বা ইহুদি’র সিনাগগ’এ- বুদ্ধ’র মন্দিরে
আমারও মোমের শিখা বিংশতি মশার বেগে জ্বলে
সব ইতিহাস ক’রে ক্ষয়
সৈন্যেরা ঘুমায়ে রয়
তরবার সঁপে দিয়ে পাড়াগাঁ’র বৃদ্ধতম ভাঁড়ের কবলে।

হয়তো-বা কোনও-কোনও সম্রাটেরা হয়ে আছে স্তম্ভের মতন
গেলাসের থেকে জল ফিকে দিলে হয়ে যায় নুন
তবু কেউ ক্লান্তিহীন পরিশ্রমে গড়িতেছে দিন-রাত
ক্রূরতর কিমিতির সন্নিপাতে নতুন আগুন
আমি তবু ভালোবাসি সেই নাশপাতি
কাহারও হাতের তাপে হয়েছে যা বাতি
কেউ ভাবে তিষ্যরক্ষিতা’র চোখ লেগে গেলে হয়ে যেত অদ্ভুত মৃত গুণ।

 

অন্ধকারে তার পর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment