জানো না কি তোমরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

জানো না কি তোমরা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

জানো না কি তোমরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জানো না কি তোমরা

কবিতা: জানো না কি তোমরা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

জানো না কি তোমরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জানো না কি তোমরা মুখোশ প’রে এসেছ এখানে
তোমাদের কারু মুখ হয়তো-বা সাহারার উটের মতন
ডাক্তারের ছুরি আর শিল্পীর আঁচড়ের টানে
উটপাখি ক’রে দিতে পারি আমি- পাখি নয়, তবুও জন্তুই আজীবন
ব’লে গেল হুঁশিয়ার লোক এক;- বেশি ক’রে জানে
আমাদের সকলের চেয়ে সে যে জীবনের মানে;
তাহাকে সম্মুখে রেখে এই বার করা যাক মঞ্চে আরোহণ-

মঞ্চ পায়ের নিচে ঘুরে যায় ডাইনামো’র বেগে
এ-দিকে সমুদ্র আছে- ও-দিকে লেগুন
হরিয়াল উড়ে যায় আকাশের জাফরান মেঘে।
আমরা করেছি মাফ আমাদের পূর্বজ জীবের সাত খুন
তারাও রয় নি আর পুন্নাম নরক-দ্বারে লেগে
আদি অন্ধকার থেকে সূর্যালোকে আমাদের ডেকে
চেনাল জীবন-ছবি: যদি বলি, আপনারা এ-বার জাগুন

কিন্তু তবু জাগাব না। চায় না ক’ তারা আজ সৌর পুরস্কার
সারা-দিন জেগে থেকে ইন্দ্রধনু খুঁজেছিল না কি
অথবা নদীর জলে হেঁটে যেতে চেয়েছিল- ভুল ক’রে- তবু পুনর্বার
দিয়ে গেছে ঐতরেয়- প্লেটো- পীঠ- তবু যদি বিধি-মত চুল ছেঁটে রাখি
তার পর মৃত্তিকায় প’ড়ে থাকি- যত দূর মাটির বিস্তার
চুল আঁচড়ায়ে দিতে তবে সেই অনর্গল মড়ার মাথার
বিনয়ের অবতার পরিবে কি তবে আর রাষ্ট্রভাষাভাষীদের জি. ও. সি.’র খাকি।

 

জানো না কি তোমরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment