এই রাত্রে অবহিত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এই রাত্রে অবহিত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এই রাত্রে অবহিত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই রাত্রে অবহিত

কবিতা: এই রাত্রে অবহিত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এই রাত্রে অবহিত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই রাত্রে অবহিত কোনও এক নদীর হৃদয়ে
যখন দেখেছি আমি সাদা মেঘ- যখন বাতাসে
জলের মতন স্পর্শ পাওয়া যায়- শোনা যায় ধ্বনি
দূরে- কাছে- মানুষের মুখ থেকে হয়তো-বা আমারও হৃদয়ে
পাথরের জানু ঠেলে অবিকল আমোদিত জলের মতন
তখন তোমাকে যদি ভর্ৎসনা করি আমি, শিশু,

(এখনও শিশুর মতো নক্ষত্রের নিচে কেন)
যদিও গিয়েছে পেকে কয়েকটা ত্রস্ত চুল?-
অনেক কঠিন বায়ু ব’য়ে গেছে মাথার কোমল ঘিলু ঘিরে
ব্যবহারে ন্যূব্জ, বিমলিন এক পাথরের মূর্তির মতন
তোমার দেহকে ঈর্ষা দিয়ে গেছে- তবুও মস্তিষ্ক কেন আজও
হৃদয়কে জারজের মতো মনে করে? ভয় পায় খানিকটা শঠ হতে?

চেয়ে দেখি তারা সব শিলা দিয়ে এশিরিয়া গড়ে, ময়;
ভেঙে ফেলে। বৃহৎ গ্যাজেবো সব চেয়ে থাকে তবুও আমোদে
প্রাসাদের ধবল পাথর যদি সুস্থতার গভীর প্রতীক
তবে এই যুগ ঢের নিরাময়- যদিও আমরা কাশি।

 

এই রাত্রে অবহিত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment