ঘাসের উপরে শুয়ে এইখানে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

ঘাসের উপরে শুয়ে এইখানে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ঘাসের উপরে শুয়ে এইখানে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঘাসের উপরে শুয়ে এইখানে

কবিতা: ঘাসের উপরে শুয়ে এইখানে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ঘাসের উপরে শুয়ে এইখানে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঘাসের উপরে শুয়ে এইখানে আকাশের দিকে চেয়ে টের পাই
দুই ধনু দূরে অই নদীর জলের কোনও তলদেশ নেই
নেই। নীলাভ আকাশ আর দু’-চারটা সাদা মেঘ
সে-সব জলের স্বচ্ছ স্থিরতায় নেমে
কোনও এক ঘুমে ঘোর স্বর্গের প্লুমেটের সাথে ধীরে

চ’লে যায় ঢের দূরে- ক্রমেই নিকটে তবু
র’য়ে যায়। প্রান্তরে জন্তুর মুখে সেই বিম্ব, সেই নির্জনতা:
মনে হয় জাদুঘরে পাথরের মুখে এসে পড়েছে অলীক আলো।
হাতের নিকটে ঘাস স্পষ্ট হয়ে;- তবুও হাওয়ার মতো শুন্য হয়ে যায়।
দু’-এক মুহূর্ত তবু। আপনাকে প্রকৃতিস্থ ক’রে নেয় নিরেট পৃথিবী, বায়ু,

সূর্য, মেঘ, মানুষের মন
অবাক পাথর হয়ে গিয়েছিল সময়ের কারুকার্যে ঘুরে
কোথাও সিন্ধুর পারে যেন তার সমুদ্রসারস
আবার বিহিত মানদণ্ড পেল সকলেই- পতঞ্জলি তার
বৃত্তি ফিরে পেল- কুকুর, অধ্যক্ষ, ক্বাথ- নিজেদের পরিমাপ
সাধারণ ধারণার মতো রৌদ্র প’ড়ে আছে প্রান্তরের গায়ে-

তবু শীত- তবুও গভীর শীত সকলের তরে
যেমন সকল মাংস খ’সে গেলে কঙ্কালেরা কাঁপে
নরকের বাথরুমে সারা-রাত চিনেবাসনের মতো ভেঙে।

 

ঘাসের উপরে শুয়ে এইখানে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment