সময় নিজেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সময় নিজেকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সময় নিজেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময় নিজেকে

কবিতা: সময় নিজেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সময় নিজেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময় নিজেকে ক্ষয় ক’রে যায় দেয়ালের ‘পরে
মরামাস মৃদু শাকালুর মতো মানুষের প্রাণের ভিতরে
এখন সময় নড়েচড়ে

এখন ভোরের বেলা বেঁকে উঠে ধোঁয়াটে আকাশে
প্রতিটি তেরিয়া ঘোড়া পোষ মানে রাশে
প্রতিটি শিশুর মুখ ঘোড়া হয়ে আসে

সারা-দিকে এখন সে কত রাত তবে
ভুলে গিয়ে কৃকলাস- সূর্য- ও মানুষ নীরবে
ঘুমায়ে উঠেছে জেগে- তিন জন- তিন অনুভবে

অয়নরেখার থেকে দূরে গিয়ে সারা-রাত এই তিন জন
পাশাপাশি শুয়েছিল সহোদর বোনের মতন
যে যার নিজের ঠ্যাঙে উঠেছে এখন

আমরা চিনি না কেউ কাহাকেও খেই থেকে খ’সে গিয়ে তবে
কুকুর, বিড়াল, কুলি যত দিন পাথুরিয়াঘাটা চিৎপুর হয়ে র’বে
সূর্যকে দানাদার কটু পাথরের মতো মনে হবে।

এক জন চিনেম্যান এই অনুভবে ডুবে গিয়ে
কটন স্ট্রিটের মোড়ে রয়েছে দাঁড়িয়ে

 

সময় নিজেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment