যেই দেশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

যেই দেশে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যেই দেশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যেই দেশে

কবিতা: যেই দেশে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যেই দেশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যেই দেশে ডোরা-কাটা জামা গায়ে দিয়ে
অবৈতনিক ভাঁড় হেঁটে চ’লে যায় রাস্তায়
মনে হয়েছিল সেই দেশে আমি- তুমি- আর তুমি
প্রান্তরকে ক’রে সেই রাজপথ- রক্ত- মরুভূমি
মরুভূমিটাকে তুলে দেই পুনরায়
রাজপথে- রক্তপথে- অন্ধকার অববাহিকায়
সর্বদাই জোর পেয়ে দিতে পারি তুড়ি
উচ্ছৃঙ্খল সময়কে ক’রে দিয়ে উড়খুড়খুড়ি।

তবুও মাথার ‘পরে (দেখা গেল) কন্যা, তুলা, মীন
আমাদেরও চেয়ে আরও পাঁড় বিদূষক
আমরা সবের থেকে কিছু দূরে স’রে আছি ব’লে
টেবিলের ফক্কুড়ি রাত তিনটেয় শেষ হলে
টেবিলের পাশে তবু গোল হয়ে বসবার শখ
কাউকে বানাল চ্যাং- নিউম্যান- কার্ল মার্কস- যুধিষ্ঠির- বক
বুড়ি ছুঁয়ে আসা চাই ব’লে এরা টেবিলের সীমানায় বুড়ি
উচ্ছৃঙ্খল সময়কে ক’রে দিয়ে উড়খুড়খুড়ি।

 

যেই দেশে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment