অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০১৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র -এর সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড । এই গ্রন্থটি মোট ৩৬টি সতন্ত্র কবিতা রয়েছে।

অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড । জীবনানন্দ দাশ
- কোথাও নতুন বুদ্ধের
- জীবনের সাথে
- না জানি কী সব
- কোথাও অনেক দূর
- অন্ধকার সূর্যমন্দিরের পাশে
- আবার নতুন করে
- আমাদের সাহস
- যদিও রয়েছি বেঁচে
- পুরোনো নগরী
- এই নগরীর
- যেন কোনও যাদুঘরে
- ঢের দূর থেকে
- মনে হয় যেন
- সময়কে ধ’রে রাখা
- রজনীর অন্ধকার
- অমোঘ আঁধার রাতে
- কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল
- আমার হৃদয়ে প্রেম
- কালো মখমল দস্তানার মতো
- অন্ধকারে আমাদের ইন্দ্রনীল
- আমাদের অশ্রু
- আমার হৃদয়ে
- আমার হৃদয়ে রক্ত
- হিমের কুয়াশা
- আমিও তো মশাল ধরেছি
- তখন সকল প্রেম ম’রে যাবে
- ওইখানে বনানীর তৃণ
- ঢের কবি ম’রে গেছে
- সে দিন- সারাটা দিন
- কবে চণ্ডীদাস ম’রে গেছে
- সান্ত্বনার কথা
- এইখানে কাকজ্যোৎস্না
- প্রথম যৌক্তিক
- যারা মরে গেছে
- অনেক বেসেছি ভালো
- হেমন্তের জ্যোৎস্নায়

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷
