আমার নিকট থেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আমার নিকট থেকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আমার নিকট থেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমার নিকট থেকে

কবিতা: আমার নিকট থেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আমার নিকট থেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমার নিকট থেকে অন্য সব প্রেমিকেরা স’রে গেলে- মৃত হয়ে গেলে-
তখন মাথার ঘাম পায়ে ফেলে- অন্ধকারে- তখনও সক্রিয় র’বে প্রেম
বহুবিধ বিভিন্ন উত্তেজ নিয়ে পৃথিবীর মানুষেরা রক্তপাত করে
প্রতি মানুষেরও আছে আপনার চেতনার পৃথক টোটেম
আমারও হৃদয় ক্রমে স্থবির- স্থবিরতর ভূত হয়ে আসে

পৃথিবীতে বহু দিন বেঁচে থেকে রুধিরের অন্ধ সংস্কারে
মনীষীর হাত থেকে অন্য মনীষীর হাতে গিয়ে ক্রমশই ব্যবহৃত হয়ে
তবুও প্রমূর্ত কথা দু’-চারটা হৃদয়কে যে শেখাতে পারে
নতুন স্কুলের দিনে সেইখানে শরীরের অতি-পুরাতন ব্যবসায়
নিজেকে ক্ষয়িত ক’রে ধীরে-ধীরে হয় তবু আরও কর্মক্ষম
পাখির ছানাকে ঘিরে বৃত্ত এঁকে দিলে সে কি স্তব্ধ হয়ে থাকে?

 

আমার নিকট থেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment