এখন বাতাস আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন বাতাস আসে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন বাতাস আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন বাতাস আসে

কবিতা: এখন বাতাস আসে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখন বাতাস আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন বাতাস আসে ক্ষুরধার কাঁচির মতন।
কেউ-বা অনেক শস্যে পুষ্ট হয়ে ভোরবেলা আজ
হয়ে গেছে অবহিত ভেড়ার প্রতীক; অনেক ধূসর ভেড়া
পামিরের উচ্চতা ঘিরে দূরে সূর্যালোকে।

করতালি দিয়ে বায়ু ব’লে যায়: এই সিংহাসন, এই ময়ূর-আসন
তোমাদের। তাহাদের ঈর্ষা করা যায় তবু যখন অনেক লোম
প’ড়ে থাকে স্তূপাকারে; তাহাদের দেহগুলো অতিকায় কীড়ার মতন;-
তাদের শরীরে সূর্য- নবীন রোমের ক্ষুধা- নিসর্গের চাবি।

এ-রকম বার-বার ব্যবহৃত হয়ে তুমি- তুমিও, হৃদয়,
এক দিন চ’লে যাবে- সোনালি রোমের গল্পে অবশেষে অবসিত হয়ে
নিরুৎসাহে- মাথায় বঙ্কিম শিং এক-জোড়া তৃতীয়ার চাঁদের মতন
খানিকটা জ্যোৎস্না দিয়ে গিয়েছিল পৃথিবীকে

কিন্তু তবু কী দিয়েছে চেতনাকে- অচেতন গড্ডলিকাকে
এই ক্ষুরধার শিং সমীচীন আরবের নাসিকার মতো বেঁকে- ক্রমে
দেখেছে দেহকে তবু- রয়েছে ধারণ ক’রে লাঙ্গুলের মধুর মূর্খতা?
অসীম, অনন্ত ধ’রে এই গোল কথা ভেবে- মরিবার দিন
হয়তো-বা পেয়ে যাবে অমরতা কোনও এক রসিক নারীর

 

এখন বাতাস আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment