অগাধ সমুদ্রঝঙ্কার । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অগাধ সমুদ্রঝঙ্কার কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অগাধ সমুদ্রঝঙ্কার । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অগাধ সমুদ্রঝঙ্কার

কবিতা: অগাধ সমুদ্রঝঙ্কার
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অগাধ সমুদ্রঝঙ্কার । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই ছেলেমেয়ে তিনটি তাদের মা’কে কোনও দিন দেখেনি
জননী এদের শিশু-বয়সেই মারা গিয়েছে
এরা মরে নি তবু;-
ছেঁড়া জামা, কাদামাখা ইজের-বডিস, কাঁচা-পাকা কফের ঝোল,
হাড়ে মাংসে দুর্গন্ধ নিয়ে বেঁচে রয়েছে;
চৈত্রের ঝাঁ-ঝাঁ রোদের ভিতর মাটির মধ্যে গর্ত খুঁড়ছে
জল ঢেলে কয়েকটা টিপটিপে চিংড়ির বাচ্ছা ছেড়ে দিয়েছে সেখানে
এই নিয়ে তাদের খেলা: সমস্ত দুপুর
গর্তের জলে এই চিংড়ির বাচ্ছা ক’টির কোনও মা নেই
কিংবা গর্তের বাইরে এই ছেলেমেয়ে ক’টির
হাঃ হাঃ কোন শুয়ারের তাতে কী এসে-যায়!

সন্ধ্যার সময় দেখলাম একটা শেফালিকা-গাছের নিচে ঘুমিয়ে রয়েছে দু’-জন
বাকিটি কোথায় গেল? সব-চেয়ে ছোটটি?
অন্যমনস্ক ভাবে হাঁটতে-হাঁটতে অনেক দূরে পাড়াগাঁর রাস্তায় গিয়ে পড়েছিলাম
দেখলাম একটা অশ্বত্থ-গাছের তলে আঁধার ঘোরে
সব-চেয়ে সেই ছোট ছেলেটি মুখে কাদা-সুরকি মেখে ভূত সেজে পথিকদের ভয় দেখাচ্ছে
শাবাশ- শাবাশ শিশু!
মানুষের জীবনে কী অগাধ সমুদ্রঝঙ্কার!

 

অগাধ সমুদ্রঝঙ্কার । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment