আমি জানি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আমি জানি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আমি জানি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি জানি

কবিতা: আমি জানি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আমি জানি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি জানি- এক দিন তারা এক কবির শরীর
শরীরের ছায়া তার দেখেছিল সারা-দিন এইখানে ব’সে
কবির মৃত্যুর পর যখন সোনালি চিল ঠোঁট তার ঘ’ষে
জলপাইপল্লবের শ্যাম ছেড়ে টেনে নেবে রৌদ্রের গভীর
টের পাবে: এ-প্রান্তর এক দিন ছিল এক পাখির কবির।

ধানসিড়ি টের পাবে: শীত-রাতে ইস্পাতের মতো তার প্রাণ
নক্ষত্রের ব্যূহ থেকে?- অথবা কবির প্রেম ছুঁয়ে-
এমন গভীর রাতে জোনাকি’র মতো যেন পড়িত সে নুয়ে
সেই কবি; মৃত্তিকার গন্ধ, ঘাস, একরাশ বেতফল, ধান
জলের কিনার ঘেঁষে আজও মৌন, হিম, লাভবান।

অনেক সবুজ তৃণ এক দিন কবি ছিল ব’লে আজও রৌদ্রের ভিতরে
র’য়ে গেছে;- তারা জানে আকাশের অই পারে আকাশের মননের থেকে
অনেক উজ্জ্বল শব্দ জায়া আর প্রেমিকার শালে বুক ঢেকে
এখানে গাছের ডালে- এবং নদীর জলে- আজও খেলা করে
কবি যেন পৃথিবীরে রূপ দিয়ে চ’লে গেছে রৌদ্রের সাগরে।

 

আমি জানি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment