এখন বিকেলবেলা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন বিকেলবেলা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন বিকেলবেলা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন বিকেলবেলা কবিতা

কবিতা: এখন বিকেলবেলা কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখন বিকেলবেলা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঢের দিন কাজ ক’রে এখন বিকেলবেলা এসেছে সময়
তোমার গুহায় ফিরে অপেক্ষায় ব’সে ছিল তোমার গৃহিণী
তোমার প্রেমিকদের ধীরে কাছে ডেকে মনে হয়
তোমার গণিকাদের না দেখেও চিনি

এক দিন রণ ক’রে গিয়েছিল সিদ্ধার্থ ও মার
নিজেদের শশব্যস্ত হৃদয়ের অস্পষ্টতায়
সেই সব অকৃত্রিম সরলতা তবু পৃথিবীতে
ঢুকে বার হতে আজ চায়

কেননা পুরোনো যুগ শেষ হয়ে গেছে ব’লে ঢের দিন নক্ষত্রে জুড়ায়
কেননা নতুন যুগ শুরু হয়ে গেছে ঢের আগে
সর্ব কালের চোখে আমরা সমান ভাবে বিবেচনাধীন
দক্ষ আর কন্যাদের মনোভাব মুছে নিতে যত দিন লাগে।
মাঝখানে মার্ক্স আর পিয়েরপন্ট মর্গানের মর্ত্য রয়েছে।

 

এখন বিকেলবেলা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment