কথার বিস্তার জেনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কথার বিস্তার জেনে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কথার বিস্তার জেনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কথার বিস্তার জেনে

কবিতা: কথার বিস্তার জেনে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কথার বিস্তার জেনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কথার বিস্তার জেনে বহু দিন- তার পর- স্তব্ধ হতে হয়
কেন-না এ-সব ভুল পুনরায় কথার প্রসারে
হয়তো হবে না শেষ- যদিও স্থিরতা
কোনও দিকে নেই আজ- গাধা ও মনীষী
নীল আকাশের নিচে ঘুরে এই সব

জানে- তবু- এ-রকম সংক্রামক মুহূর্তের থেকে
অব্যাহতি পেতে হলে মানুষের নিজের প্রতিভা
বুঝে নিতে হবে সব নির্ঘণ্টবিহীন
দিনের ভিতর থেকে দিনে উপনীত লোকদের;
নচেৎ রৌদ্রের রাগে অগ্নিময়,- টুপির দোকানে
এখনও অনেক টুপি- নিসর্গের হাতে

এখনও অনেক গোল, উপবৃত্তাকার গোল: গোলাকার চাঁদিনির মতো
উদ্ভাবন রয়ে গেছে- অবিকল মানুষের মাথা
দু’ দিকের দু’টো কানে পরিপুষ্ট। টুপির ভিতরে
স্নিগ্ধ হয়ে বেঁচে থেকে পুরস্কার চায় তার পর:
টুপির ভিতরে সবই জিতে র’বে- যদিও কোথাও
পরাজিত নেই কেউ- কোথাও উলঙ্গ মাথা নেই।

 

কথার বিস্তার জেনে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment