কৃতি পুরুষের কথা মনে পড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কৃতি পুরুষের কথা মনে পড়ে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কৃতি পুরুষের কথা মনে পড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কৃতি পুরুষের কথা মনে পড়ে

কবিতা: কৃতি পুরুষের কথা মনে পড়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কৃতি পুরুষের কথা মনে পড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সেই সব কৃতী পুরুষের কথা মনে পড়ে আজ
যাঁদের সম্মান ক’রে এক দিন সেই সব অতীত সময়
পুরস্কৃত হয়েছিল ব’লে আজও অকৃত্রিমতায়
নিজেকে বহন ক’রে নিয়ে আসে- আলোর ভিতরে
মাঝে-মাঝে দেখা যায় ছুরি হাতে ক’রে
গ্যারেজের দিকে যায় মহিন্দির-

যত দূর চোখ যায় মাইল-টাক সবুজ বাতাস
বাগানবাড়ির মতো মহিনের মেধাবী বাড়িকে
গুছায়ে রেখেছে এক নির্জন শ্রদ্ধার ভিতর
সেইখানে সারা-দিন সবিশেষ কোনও শোরগোল
নেই- অথবা শুনি নি আমি- মাঝে-মাঝে সাগু-গাছ ঘিরে
চিলের নির্বিণ কান্না- বন্দুকের গুলির আঘাতে

দু’-একটা পাঁড় কাক ম’রে যায়- সর্বদাই হৌসের থেকে
অথবা কমিটি থেকে দীর্ঘ- দীর্ঘতর লোক-জন
আসে যায়- তাদের পায়ের শব্দ তবু
কুয়াশার মতো যেন- (মনে হয়) সর্বদাই বজেটের সভা
শুরু শেষ হয়ে গেছে- সর্বদাই তাহাদের হাতে
বাদামি ধূসর সাদা কাগজের ফাইল

 

কৃতি পুরুষের কথা মনে পড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment