তুমি কাছে নেই আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

তুমি কাছে নেই আজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

তুমি কাছে নেই আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তুমি কাছে নেই আজ

কবিতা: তুমি কাছে নেই আজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

তুমি কাছে নেই আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তুমি কাছে নেই আজ- থাকিবে না
তবু তার চেয়ে আরও বিমর্ষ বিস্ময়
ক্রমে-ক্রমে যত দিন চলে
সৌন্দর্যের হাত যেন বুকে এসে লাগিবার নয়
কোনও খোঁপা, কোনও রূপ, কোনও স্বাদ মহনীয় নয়
বল্পা যেন ছিঁড়ে গেছে জন্তুর, শীর্ণ দীর্ঘ রাজকন্যা
পক্ষীরাজ গেছে চ’লে খ’সে

কুকুরের মতো যেন ঘুমাতেছে উকুনের কম্বলে
আজ তার জীবনের হেমন্ত বয়সে
বণিকপুত্রেরে তার ভালো লাগে- (ভালো লাগে) চাবুকের ঘাত
রাত্রি ও প্রভাত
যখন শরীর তার চুলকায়
চোখে রক্ত, বাতাসের ঘূর্ণিস্রোতে চিন্তা তার ঘষে
তার পর ধুয়ে আসে বন্দরের-সমুদ্রের কেরোসিন-রসে
হে হৃদয়, বিমর্ষ বিস্ময়
মোমের মতন দীর্ঘ রাজকন্যা মুড়ি আর পাঁপড়ের মতো মনে হয়।

 

তুমি কাছে নেই আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment