দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে

কবিতা: দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

তরাইয়ের থেকে দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে
মানুষের মুখে মনে খড়ি ওড়ে
শিশুকালে কোনও-কোনও বইয়ের ভিতরে
যেই সব উঁচু গাছ- সাদা মেঘ- মৃতদের দেখে গেছি আমি
আবার তাদের কথা আজ মনে পড়ে

এই এক শোকাবহ ভাবে স্তব্ধ ঘর
এই সব আঁকাবাঁকা সাপের মতন
পথগুলো- এই সব সাধারণ ধারণার মতো মাঠ, মেঘ
তবুও অনন্যসাধারণ

এইখানে গোরু-ঘোড়াদের মুখে- মানুষের শূন্য জানালায়
কোথাও দ্বিরুক্তি নেই ব’লে
মুমূর্ষু খুনের রাত্রি ফর্সা হয়ে যেতে চায়
হৃদয়বিহীন ভাবে দীর্ঘতম হলে

যাকে যাহা দেয় তাহা স্পষ্ট ভাবে দেওয়া হয়ে গেলে
যেখানে যা নিতে হবে পরিশেষে নেওয়া হয়ে গেলে
কোথাও অপর ছিদ্র নেই জেনে- তৃপ্ত পূর্বজেরা
সন্ততিকে- সন্ততির সন্ততিকে স্তব্ধ ক’রে ফেলে।

 

দেশ নেমে গেছে বঙ্গোপসাগরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment