নবতর ভিড় আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

নবতর ভিড় আসে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

নবতর ভিড় আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নবতর ভিড় আসে

কবিতা: নবতর ভিড় আসে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

নবতর ভিড় আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নবতর ভিড় আসে- সহসা বিস্মিত হয়ে ভাবি:
এ কি সেই পরিচিত ধূসর উচ্ছ্বাস;- টাকা, কাজ, ক্ষুধা, অন্ন, বিলুপ্তির তরে?
মনের মতন ক’রে এক দিন গড়িতে চেয়েছি যেই সময়ের ধূম্র আকৃতিরে
বাতাস যেমন ক’রে চায় গড়িবারে কোনও ক্লান্ত গরীয়সী গণিকার
বিপন্ন বিস্ময়টিরে- মুহূর্তের;

তার পর গূঢ় তামাশায় যেন চ’লে যায় পাখিদের ডানার পিছনে;
কারণ সে জানে বিচ্ছিন্ন বীজ রয়েছে এ-শতাব্দীতে- চারি-দিকে মননের অধিপতি সব
তাহাদের জন্ম দিল; তাহারা উঠিছে ফুঁড়ে জলের আনন আর বাতাসের প্রতিভারে হেসে- দূরে ঠেলে-
অনেক নিরন্ন বীজ রয়েছে এ-শতাব্দীতে- স্টিল আর প্রস্তরের ভিত্তির থেকে
তাহারা উঠিছে স্ফুরে;- তাহারা উঠিছে স্ফুরে,- যেন কোনও বিস্ফোরক তরঙ্গের ধ্বনি
পীবর দেহের গন্ধ যেন কোনও পীতবর্ণ মহীয়সী তটিনীর- যেন কোনও রক্তবর্ণ সমুদ্রের।

নবতর ভিড় আসে- প্রত্যুষের স্ফূর্তির মতন,
বিরাট আকাশ ভরা সমস্ত ঊষার মতো অদ্ভুত প্রয়াস;
বাতাস যেমন ক’রে চায় ভাঙিবারে নব-নব নাগার্জুন- কীর্তি- কিরীটিরে
নিরঙ্কুশ অক্লান্তির পীত দেবতারে;
তার পর গূঢ় তামাশায় যেন চ’লে যায় পাখিদের ডানার পিছনে।

 

নবতর ভিড় আসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment