মনবিহঙ্গম কাব্যগ্রন্থের নির্জন হাঁসের ছবি কবিতা – জীবনানন্দ দাশ (১৯৭৯)

নির্জন হাঁসের ছবি কবিতাটি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

নির্জন হাঁসের ছবি । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

নির্জন হাঁসের ছবি

কবিতা: নির্জন হাঁসের ছবি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

নির্জন হাঁসের ছবি । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

নির্জন হাঁসের ছবি দেখি স্বপ্নে- চারিদিকে অন্ধকার ঘর
রুপালি গরিমা তার- যেন হীরা তরবার ঘুমের ভিতর
যতোদূর চোখ যায় কাহার মুখের মেধা নদী যেন স্থির
কাহার মুখের মেধা যেন অরণ্যেরা
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা
শান্ত সব প্রতিবিম্ব- কবেকার জীবনের এইসব বেদনার স্তর।

[কবিতা। আশ্বিন ১৩৬৬]

Leave a Comment