পুরোনো নগরী । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

পুরোনো নগরী কবিতাটি অপ্রকাশিত জীবনানন্দ কাব্যগ্রন্থের অন্তর্গত। অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০১৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র -এর  সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো অপ্রকাশিত-জীবনানন্দ ১ম খন্ড । এই গ্রন্থটি মোট ৩৬টি সতন্ত্র কবিতা রয়েছে।

 

পুরোনো নগরী । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

পুরোনো নগরী

কবিতা: পুরোনো নগরী
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পুরোনো নগরী । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

এই এত পুরোনো নগরী?- তবু কোনও দিন মৃত নয়।
আজও শতকের সূর্যের দিকে চেয়ে আছে
ট্রামলাইন ফ্যাক্টরির নতুন উল্কি প’রে
ক্যাম্পের অবসরে কোনও এক ব্যূঢ় সৈনিকের মতো
মাঘের বাতাসে ন্যুব্জ হয়ে লঘু ঈর্ষা অনুভব করে
স্তব্ধ বিষণ্ণতা।

পৃথু সেই শিকড়কে চিনেছিল একদিন
আজ তার রূপ ক্রোড়পত্রহীন ভূস্তরের কর্কটের মতো
ভেলভেট-সমীচীন যাদুঘরে আজও স্মৃত হয়?- স্মৃত হয়
এই প্রেত পুরোনো নগরী- তবু কোনও দিন মৃত নয়?- মৃত নয়
বারবার রণ-তূণীরের কাজ শেষ হয়ে গেছে তবু খুকিদের হাসি-
খোকার বিচারে-

এইসব অসমাপিকার শূন্য ভার
আমাদের প্রাগৈতিহাসিক, প্লুত-
অন্ধকার হৃদয়ের
দিগবলয়ের মাঠে আজও কালো লাল তেজীয়ান ঘোড়া খোঁজে।

পরিবার থেকে অগণ্য কাকের ভিড় কোলাহল ক’রে উড়ে গেল
‘কিছু নাই- কিছু নয়’ জেনে
যুধিষ্ঠিরকে তারা- আরও ঘনতর ভাবে কাছে পেলে
পাশা খেলিবার সেই শেষ নিরাময় কৌশল বলে দিত
হায়, সাধু মানবক, হায় রক্তজর্জর দেশ
নীলিমার কুয়াশায় অটুট ধ্যানের বায়ুর ভিতরে তারা মিশে গেল।

 

পুরোনো নগরী । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment