মৃত চীন সৈনিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মৃত চীন সৈনিক কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মৃত চীন সৈনিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মৃত চীন সৈনিক

কবিতা: মৃত চীন সৈনিক
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মৃত চীন সৈনিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সমস্ত শরীর তার জড়ানো রয়েছে ফিট যুদ্ধের শোভায়
যেন কেউ ঈশ্বরের চেয়ে কিছু কম গরিমায়
তাহার প্রত্যঙ্গে আছে পরিপূর্ণ হয়ে
সঞ্চারণ করিলেই উঠিবে সে জেগে-

নীল আকাশের নিচে অনন্ত জলের নদী- প্রণয়ের চেয়ে
দায়িত্ব বিশিষ্টতর ছিল তার?
বিলোল বায়ুর চেয়ে ছিল ঢের কৃতী শৃঙ্খলার
বহু শতাব্দীর পরে মানুষের মতো স্বর পেয়ে?

এই সব প্রশ্ন তবু নয় মানবিকতার।
এখন গিয়েছে সব অস্ফুট বায়ুর মতো হয়ে।

[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত ‘জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র (২০০৮)’ গ্রন্থে এই কবিতার শিরোনাম দিয়েছেন ‘মৃত মানুষ’ যদিও পাণ্ডুলিপিতে এর শিরোনাম ছিলো ‘মৃত চীন-সৈনিক’। তাই ‘মৃত চীন-সৈনিক’ শিরোনাম হিসেবে রাখা হলো।]

 

মৃত চীন সৈনিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment