শঠতা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

শঠতা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

শঠতা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শঠতা কবিতা

কবিতা: শঠতা কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

শঠতা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যাহারা শঠতা ক’রে ভেঙে গেল- তাহারা জানুক
তেল-চকচকে চাকা আপনারই অনুরোধে চলে
এই সেই অকপট সাধকের মুখে চেয়ে থেকে
মায়াবীর মতো জাদুবলে।

আমরা পাথর দিয়ে স্তম্ভ গড়ি নক্ষত্রের দিকে।
সুষুম্না নাড়িকে তবু অন্য কেউ করে নিয়ন্ত্রণ
কোথাও রয়েছে এক
শুভ লাঞ্ছন।

সেখানে সময় স্রোত বংশানুক্রমিক
কয়েকটি দৃশ্যমান শাখার ভিতরে
মনে হয় হাঙরের মতো সমীচীন
ঝুলে আছে স্তব্ধ জাদুঘরে।

সমুদ্রসৈকতে কোনও মালাক্কার উদ্বেল নাবিক
শোনে নাই কোনও দিন পামবীথি- সেগুনের স্বর
সূর্যের প্রশান্তি ঘিরে সমস্ত দিবস
বেজে গেছে এমন মুখর।

ব্যক্তি কিছুই নয়- জীবনের নীতি-দুর্নীতিতে
বৈতরণী তরঙ্গের এ-পার ও-পার
ক্ষিতিজ রেখায় নীল পাহাড়ের বর্ণনার মতো
মানবসমাজই অন্তঃসার।

আমরা আলোর দিকে চেয়ে কথা বলি।
সিংহ পঙ্গপাল থেকে মানুষ স্বতন্ত্র জীব তবে
তার পর ক্রমে আরও ঈশ্বরের দিকে চ’লে যায়
আমাদের সকলেরই সেই এক বিকল্পের মুখে যেতে হবে।

মুক্তি নাই এই স্থির কিমাকার বদনের থেকে
স্বর্ণ, নারী, সাদা ঘোড়া, কামরাঙা সূর্যে ছড়িয়ে
আমরা রয়েছি জেগে জীবনের অবিকল অকৃত্রিম তালে
লুণ্ঠনের ঊর্ধ্বে উঠে- নিয়মিত ডিভিডেন্ড দিয়ে।

 

শঠতা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment