সময় কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সময় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সময় কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময় কবিতা

কবিতা: সময় কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সময় কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময়, আমারে যদি জাদুবল দাও তুমি
তা হলে আবার এক শিশু হব আমি
মায়ের আঁচল ছেড়ে শরতের পীত শ্যাম মধুকূপী ঘাসে
খড়ির গুঁড়োর মতো ধবল ধূলায়
কোনও দূর ময়ানি নদীর পারে
ময়জানি পাখিদের চেনা এক কুঁজো ঘাড় খড়িপর্বতের
খানিকটা চাঙড়ের মতো আমি

বাতাসের ঠেলা খেয়ে
গড়াব ভোরের রৌদ্রে- অবিরল-
দেখো তুমি যেন আমি অভিভূত মুখ দেখে ফিরি শুধু
নদীদের তরঙ্গের আরশিতে
হেসে-হেসে ভেঙে ফেলি
পৃথিবীর চৌকোনা মেহগেনি-ফ্রেমে আঁটা নিস্তব্ধতা
সেই স্বর শুনে তবু
যেন কোনও পরির শেমিজ থেকে স্খলিত- ধবল
রুপালি কাজলি ফলি সরপুঁটি ভরা স্বচ্ছ নির্ঝরের জল
আমারে না গিলে খায়-

চাঁদ যেন মননের দীপ থেকে উদ্গীরিত ধূমা মেখে
যেন কোনও বুনুনির কাপড়ে আনন্দ তার ঢেকে
দীর্ঘ এক পুরোহিত তরুণীর মতো
ঘোর কৃষ্ণ স্লেটগিরির স্তব্ধ
পূর্ণ শীর্ষে জেগে নাহি ওঠে আর…
সহসা গোরুর মুখ সন্ধ্যায়
গোগ্রাসে শূন্যের দিকে চেয়ে আছে
যেন তার কিছু গিলিবার
নাই আর;
অন্ধকার প্রান্তরের গালভাঙা, হে তরুণী গাভী,
আজও তুমি ছায়া খাও?
কার কাছে করিতেছ খানিকটা বাতাসের তৃণগুচ্ছ দাবি!

 

সময় কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment