জ্যোৎস্না রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

জ্যোৎস্না রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

জ্যোৎস্না রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জ্যোৎস্না রাতে

কবিতা: জ্যোৎস্না রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

জ্যোৎস্না রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জ্যোৎস্না-রাতে বাদামি রঙের শেয়ালের জীবন
কেমন?
(আমাদের ভিতর কেউ তা জানে না)
শ্মশানের মড়া- নদীর জলে শব- ভাগাড়ের মড়া- আকাশে নীল কস্তুরী-আভার চাঁদ
কিংবা শিরীষগাছের ডালে জোড়া-ঘুঘু
অথবা শেষরাতের জ্যোৎস্নায় গোরু বিচালি খাচ্ছে
সাদা হাঁস বুকে মুখ গুঁজে ঘুমিয়ে রয়েছে
গাছগাছালির ছায়ার থরোথরো জলরঙের ম্লান তরঙ্গের ভিতর দিয়ে তাকে-
উঠোনে সোনালি খড়- গোক্ষুরা ও তার রূপবতী- পৃথিবীর প্রথম দিনের মৃত্তিকা
(ঘুমের নির্জন গন্ধ)
পৃথিবীর প্রথম রাতের জ্যোৎস্না
এই সব শিহরনের ভিতর ফলন্ত সুন্দর জীবন চলেছে তার

পৃথিবীতে যারা বিখ্যাত মানুষ:
বিদেশকে অধিকার করছে কিংবা দেশকে স্বাধীন করছে
তাদের জীবন কল যেন, দারুণ দুমড়ানি, হায়
তাদের বিশ্রী ঘর্ঘর শব্দে ইতিহাস ক্লান্ত, ঈশ্বরও বলছে
‘বরং তোমরা যদি জ্যোৎস্না-রাতে বিচিত্র শেয়ালের মতো হতে’
বরং (আমিও বলি) জ্যোৎস্না-রাতে শেয়ালের জীবনের কথা ভাবা যাক।

 

জ্যোৎস্না রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment