স্থবির ভাবিছে বসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

স্থবির ভাবিছে বসে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

স্থবির ভাবিছে বসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

স্থবির ভাবিছে বসে

কবিতা: স্থবির ভাবিছে বসে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

স্থবির ভাবিছে বসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

স্থবির ভাবিছে ব’সে বালক-কালের তার দিনগুলো
কেটে গেছে এই বন্দরের থেকে ঢের দূর দিকে থেকে
দ্বিতীয় কোন এক ব্যক্তি এ-শরীরে বাসা বেঁধে ভুলে
স’রে গেছে বাঁ দিকের গলির ভিতর দিয়ে প্রথম সাহসে
উত্তম কর্তব্য নিয়ে মুখে তার- ঢের দিন আগে
পথের দু’ পাশে তার বাবলা’র কঠিন গাছ ছিল-
যত দূর চোখ চ’লে যায়

অনৈতিহাসিক ঘ্রাণ শিশিরের- প্রাগৈতিহাসিক রোদ
পথের প্রত্যন্ত সীমানায় ছোট সূর্যটুকু বরফের মতো সাদা
গৈবি কুয়াশা আলো মাকড়ের জানালার ফাঁক থেকে
(মাকড়ের রেশমের জাল থেকে আলোর কুয়াশা)
খুলির গহ্বর থেকে সুবিশাল আর্য প্রতিধ্বনি
নাই ব’লে- পেয়েছিল পুরস্কার নিসর্গের কাছে
এই সব; তাই এত সহজেই লুপ্ত হয়ে গেল
পৃথিবীর আহ্নিক গতির সাথে লোষ্ট্রের ভিতরে।

 

স্থবির ভাবিছে বসে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment