এ বার তৃতীয় বার চলে যাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এ বার তৃতীয় বার চলে যাব কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এ বার তৃতীয় বার চলে যাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ বার তৃতীয় বার চলে যাব

কবিতা: এ বার তৃতীয় বার চলে যাব
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এ বার তৃতীয় বার চলে যাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ-বার তৃতীয় বার চ’লে যাব বিদেশ-ভ্রমণে
এ-বার তৃতীয় বার হবে
স্ট্র্যান্ডের পথে ফিরে (কোনও এক) হাতুড়ে কামিন
এ-রকম ভাবে অনুভবে
বিদেশ-ভ্রমণে ক্রমে অগ্রসর হয়
চোখে তার সাধু সৎ সাধারণ নিপীড়িত মানুষের সরল বিনয়
মৌসুমি মেঘের দিকে মুখ রেখে জাহাজের চোঙা
লবেজান অনেক জাহাজ
যদিও জীবিত, যুক্ত, পরিদৃশ্যমান
পৃথিবীর মতো জাঁহাবাজ
হাভাতে বিড়াল এক- ধূসর রঙের এক শিকে
চির-দিন খেলা ক’রে জন্ম দিয়েছিল তবু শ্রমজীবীটিকে।

তাই সে-বিড়ালটাকে অবশেষে লেজে ধ’রে নিয়ে
লটকায়ে শিকের মতন
দেখেছে নিচের শিকে, থাবার উপরে ওৎ পেতে
বিড়ালের মতো মোতায়েন।
তবু এক দূর- আরও দূর- দেশে আমদানি-রপ্তানি চলে
গাধার গড়ানে পিঠে বিড়াল ও শিকের বদলে।

সেইখানে সারেঙের মাসি আর খালাসির কানা মামা খোঁড়া লশকর
তিন জনে ঝানু কামিনের সাথে মিলে
সকলেই যে যাহার জামিনে খালাস থেকে-থেকে
সমুদ্রের পারে ব’সে একটি পাতিলে
মাছের সালুন খায় কোণ ঠেসে- কড়া পাকে জ্বাল;
কেঁপে ওঠে বমারের কলরবে সারা-দিন সমুদ্রের পারে বংশাল।

 

এ বার তৃতীয় বার চলে যাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment