মানুষের সমবায় ছেড়ে আমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মানুষের সমবায় ছেড়ে আমি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মানুষের সমবায় ছেড়ে আমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মানুষের সমবায় ছেড়ে আমি

কবিতা: মানুষের সমবায় ছেড়ে আমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মানুষের সমবায় ছেড়ে আমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মানুষের সমবায় ছেড়ে আমি একটি ভিখিরি
এই বার ভিখিরির সমবায় ছেড়ে
সাবান গরম জলে স্নান ক’রে নিয়ে
কুকুরের মতো সব ঝেড়ে
পরিচ্ছন্ন হয়ে নেব রাতের বাতাসে
মানুষ অনেক দিন বেঁচে থেকে চিরুনি বুলোতে ভালোবাসে।

পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে ধূসর বাতাসে
পেয়ে গেছি আমি এক ধারা
ভোলা ভুলু কালি ব’লে শিস দিয়ে গেলে
নিমেষেই নেমে আসে তারা
‘চারি-দিকে বালি আর কালি ঘেরা’, বলে তারা, ‘রক্ত ও কাদা’
নোংরা নিকায়ে তবু ভিখিরির কালো চুল হয়ে ওঠে স্বর্গীয় সাদা।

সময়ের ফাঁদে ধরা প’ড়ে গিয়ে অনেক বাঁদর
নিমেষে সম্রাট হয়ে পুনরায় হয়ে গেছে বাঁদর, বিড়াল
কালো চুলে- কাঁচা-পাকা চুলে- সাদা চুলে তবু চিরুনি বুলায়ে
ভিখিরি বজায় রেখে গেছে তার চাল
কেন-না লোকের মুখে শুনি
হয়তো আরশি আছে ভিখিরির, কোনও দিন ছিল না চিরুনি।

মানুষের সমবায় ছেড়ে আমি একটি ভিখিরি
এই বার ভিখিরির সমবায় ছেড়ে
সাবান গরম জলে স্নান ক’রে নিয়ে
কুকুরদের মতো সব ঝেড়ে
পরিচ্ছনন্ন হয়ে নেব রাতের বাতাসে
মানুষ অনেক দিন বেঁচে থেকে চিরুনি বুলোতে ভালোবাসে।

 

মানুষের সমবায় ছেড়ে আমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment