বাইরে হিমের হাওয়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বাইরে হিমের হাওয়া কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বাইরে হিমের হাওয়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বাইরে হিমের হাওয়া

কবিতা: বাইরে হিমের হাওয়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বাইরে হিমের হাওয়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বাইরে হিমের হাওয়া
হেমন্তের হাত;
দরজা-জানালায়
অবিরাম রাতের আঘাত;
যত দূর আকাশের কালো চোখ যায়
অগণন নক্ষত্রের ফোঁটা-ফোঁটা বরফ ঘুমায়।

পৃথিবীর সব নদী
সকল সমুদ্র- আর সব রাজপথ ফেলে
এসেছে প্রেমিক এক-

চারি-দিকে ঠাণ্ডা ময়লা দেয়াল ও ঘর;
কক্ষ থেকে কক্ষের ভিতর
এঁকে-বেঁকে সিঁড়ি চ’লে গেছে।
শত-শত কিনার ঘুরিয়ে
সিঁড়িরা নিরবচ্ছিন্ন হয়ে
চ’লে যাচ্ছে অন্য কোথায়
প্রেমিককে আগলায়, তৃপ্তি চায়

পৃথিবী, মানুষ, প্রাণ, হেতু, অকারণ
নির্জন আঙুল তুলে করছে বারণ:
‘কোন কক্ষে যাবে তুমি সিঁড়ি বেয়ে
কোন দিকে যাবে?
এই সব সিঁড়িগুলো পার হয়ে শেষে
আদি শূন্য সিঁড়িতে দাঁড়াবে ফের এসে।’

জীবনের সময়ের বিশ্বের এক মানে
পথ ছাড়া নেই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

 

বাইরে হিমের হাওয়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment