বিকেলের সাদা আলো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বিকেলের সাদা আলো কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বিকেলের সাদা আলো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিকেলের সাদা আলো

কবিতা: বিকেলের সাদা আলো
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বিকেলের সাদা আলো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিকেলের সাদা আলো যখন নামিল চারু ঘোষাল’এর জীবনের ‘পরে-
বরাবরই কম কথা বলিত সে- এই বার একেবারে হয়ে গেল চুপ
যেন এক মুড়াহীন সুপুরি’র গাছ- একা- সারা-দিন- নদীর ভিতরে
ছায়া ফেলে আকাশকে বুঝাতেছে কৃকলাস-শীর্ণ এক আত্মার স্বরূপ

অফিসি চাকরি ক’রে- ছেড়ে দিয়ে- কল্পনার গবেষণা নিয়ে
কাটাল সে;- মানুষের হাত দেখে তার পর সাধু মনীষায় বহু দিন;
আয়ুর বিকেলবেলা তবু তার মনে হল শরীর ভাঁড়িয়ে
খেয়েছে সে;- সাহেবি চাকরি তার সব-চেয়ে ছিল সমীচীন

অবশেষে এক দিন বিবর্ণ সিন্দুক থেকে অনেক কাগজ বার ক’রে
চল্লিশ বছর ধ’রে কী লিখিত রাত জেগে- আবার অনেক মোম জ্বেলে
পড়িল সে- লিপিস্তূপ প্যাক ক’রে তার পর রাখিল আত্মার কাছে ধ’রে
খুশি হবে কবেকার পৃথিবীর কোন প্রাণ এই সব লেখা কাছে পেলে

সিলমোহরের ছাপ লাগাবে কি- অন্তত দশ মণ লাক্ষা নেড়ে-চেড়ে
(ভাবিতেই) বিঘোর তামাশা তারে হাসাল একটি বার গণিকার বায়ুভূত প্রভাতের মতো
বিশ টন কাগজের মুখে দিল চুরুটের জোনাকি’টা ছেড়ে
অগ্নি-সমারোহে রেঙে দালাইলামার মতো (অবশেষে) হল স্বর্গগত।

 

বিকেলের সাদা আলো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment